1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

আইপিএলের বাকি অংশে অনিশ্চিত কামিন্সসহ ৪ অসি ক্রিকেটার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ মাঠে গড়াচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। ভারত থেকে টুর্নামেন্ট চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে।

গত সপ্তাহে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আইপিএলের বাকি অংশে খেলার জন্য তারা ক্রিকেটারদের ছাড়পত্র দেবে। ফলে গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিসদের দেখা যাবে আরব আমিরাতে।

তবে অস্ট্রেলিয়া ক্রিকেটের একটি সূত্র জানিয়েছে, চারজন ক্রিকেটারকে আইপিএলের দ্বিতীয় পর্বে না দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা হলেন-প্যাট কামিন্স, কেন রিচার্ডসন, ঝি রিচার্ডস এবং রিলে মেরেডিথ।

এই চারজনই ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন। দুই সফরেই টি-টোয়েন্টিতে ৪-১ ব্যবধানে হারে অস্ট্রেলিয়া।

কামিন্সকে হারালে সেটা কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় ধাক্কা হবে। দলটির বোলিং আক্রমণের প্রধান অস্ত্র ডানহাতি এই পেসার। অন্যদিকে মেরেডিথ ও ঝি রিচার্ডসন খেলেন পাঞ্জাব কিংসে। কেন রিচার্ডসনের দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com