1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

অপহরণের পর মুক্তিপণ দাবি, এএসপিসহ ৩ পুলিশ আটক

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ আগস্ট, ২০২১

দিনাজপুর : দিনাজপুরের চিচিরবন্দর উপজেলায় এক মা ও তার ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় রংপুর জোনের সিআইডির সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবিরসহ তিন পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার বাঁশেরহাট থেকে তাদের আটক করা হয়। বুধবার (২৫ আগস্ট) দুপুরে আটকের সত্যতা নিশ্চিত করেন রংপুর জোনের সিআইডির ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আতাউর রহমান।

আটককৃত অন্য দুইজন হলেন- রংপুর জোনের সিআইডির সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল হক।

চিচিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত শেষে বিস্তারিত জানাবো।’

সিআইডির ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আতাউর রহমান বলেন, আটককৃত তিনজনের একজন এএসপি, একজন এএসআই এবং একজন কনস্টেবল। এএসআই ও কনস্টেবল গত ২১ আগস্ট থেকে ১০ দিনের ছুটিতে রয়েছেন।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার আরও বলেন, ‘সরকারি গাড়ি ব্যবহার না করে আমার অনুমতি ছাড়া ভাড়া করা গাড়ি নিয়ে অপারেশনে যান তারা। আটক হওয়ার পর আমাকে জানানো হয়েছে। তারা যে আমাদের স্টাফ তা আমি জানাচ্ছি। এর বাইরে কিছু জানি না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com