1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের ডিলারের গুদাম ভেঙে ১৬৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি: নিহত বেড়ে ২২

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ আগস্ট, ২০২১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বিলে নৌকাডুবির ঘটনায় নাশরা (৩) নামে আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরি দল ও ফারার সার্ভিসের ২২ জনের একটি টিম। সকাল পৌনে ১০টার দিকে তারা শিশু নাশরার লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী কর্মকর্তা তৌফিকুল ইসলাম ভূইয়া এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চাচা শাহিদ হোসেন নাশরার লাশ শনাক্ত করেন।

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে বালু বোঝাই ট্রলারের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। উপজেলার পত্তন ইউনিয়নের লইস্কা বিলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com