1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৬৬ জন হাসপাতালে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ২৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২২০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৪৬ জন ভর্তি হয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪২ জন।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ২০২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ‌্যে ঢাকার ৪১টি হাসপাতালে ১ হাজার ১৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৮৭ জন চিকিৎসাধীন আছেন।

এ বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত হাসপাতালে মোট ১০ হাজার ৩৫৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ১১০ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com