1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

করোনায় আরও ৬৫ জনের প্রাণহানি

  • আপডেট টাইম :: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৫ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৬ হাজার ৬২৮ জন।

৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২ হাজার ৭১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ১৬৬ জন।

সোমবার (৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ১২৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৪ লাখ ৫৫ হাজার ১৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৯ দশমিক ৮২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৬৯ শতাংশ। সুস্থতার হার ৯৫ দশমিক ৯১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ১৭ জন, চট্টগ্রাম বিভাগের ১৩ জন, রাজশাহী বিভাগের ৬ জন, খুলনা বিভাগের ১০ জন, বরিশাল বিভাগের ৩ জন, সিলেট বিভাগের ১০ জন, রংপুর বিভাগের ৪ জন এবং ময়মনসিংহ বিভাগের ২ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com