1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

নেইমার নৈপুণ্যে ব্রাজিলের জয়

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেইর দুই সতীর্থ লিওনেল মেসি ও নেইমার জাতীয় দলের জার্সিতে সমহিমায় উজ্জ্বল। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে জেতান মেসি, আর নেইমার নৈপুণ্যে ব্রাজিল ২-০ গোলে হারিয়েছে পেরুকে।

রেসিফের এরেনা ডি পার্নামবুকো স্টেডিয়ামে করা দুটি গোলেই অবদান নেইমারের। ১৪ মিনিটে রিবেইরোকে দিয়ে গোল করানোর পর ৪০ মিনিটে লক্ষ্যভেদ করেন তিনি। তাতে বিশ্বকাপের বাছাইয়ে রেকর্ড ১২তম গোল করে এখন তিনিই শীর্ষ ব্রাজিলিয়ান গোলদাতা হয়ে যান।

আশা জাগানিয়া শুরু করেছিল পেরু। তিন মিনিটে আদভিনকুলার নিচু ক্রস ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফিরিয়ে দিলে কর্নার পায় তারা। ওই সেট পিচ থেকেও গোলের সুযোগ তৈরি করেছিল অতিথিরা। সান্দ্রো হেড করে সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেন। ১১ মিনিটে ব্রাজিল লক্ষ্যে শট নেয়। পেনাল্টি বক্সের মধ্যে থেকে গারসনের স্ট্রাইক লম্বা করে হাত বাড়িয়ে ঠেকান পেরু গোলকিপার গালেসে।

এর তিন মিনিট পর ব্রাজিল গোলের দেখা পায়। বাঁ দিকের টাচলাইন থেকে বল নিয়ে সামনে এগিয়ে ড্রাইভ করেন নেইমার। ব্যাকপোস্টে সময়মতো পৌঁছে লক্ষ্যভেদ করেন রিবেইরো। যদিও প্রতিপক্ষ গোল বাতিলের দাবি জানায়। তাদের অভিযোগ গোল তৈরির সময় নেইমার ফাউল করেছিলেন। ভিএআর যাচােইও করেন রেফারি, কিন্তু আগের সিদ্ধান্তই বহাল থাকে।

২৫ মিনিটে পেরুর একটি পেনাল্টির জোর দাবি রেফারি ফিরিয়ে দিলে স্বস্তি পায় সেলেসাওরা। বক্সের মধ্যে থেকে আদভিনকুলা ক্রস দেওয়ার সময় তাকে পেছন থেকে ধাক্কা দেন স্বাগতিক খেলোয়াড়। অতিথিরা পেনাল্টির আপিল করলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

বিরতির পাঁচ মিনিট আগে দ্বিতীয় গোল করে স্বাগতিকরা ম্যাচ হাতের ‍মুঠোয় নেয়। নেইমারের কপাল ভালোই বলতে হবে। রিবেইরোর শট গোললাইন থেকে পেরুর এক ডিফেন্ডার ফিরিয়ে দিলে দূরের পোস্টে দাঁড়ানো পিএসজি ফরোয়ার্ড জাল কাঁপান।

৮ ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com