1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আরও ৩২১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানী ঢাকায় ২৪৬ জন ও ঢাকার বাইরে ৭৫ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৭১ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে এক হাজার ৮০ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১৯১ জন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ভর্তি ২৪৬ জনের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১০৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪২ জন রয়েছেন। ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ জন।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ২২১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৮৯৬ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন।

এদের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন ও সেপ্টেম্বরের ১৩ দিনে তিন হাজার ৮৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

মোট ভর্তি রোগীর মধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জন জুলাইয়ে, ৩৪ জন আগস্টে ও সেপ্টেম্বরের ১৩ দিনে আটজন মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com