1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫১

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৫৮ জন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন।  গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৫৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৬১৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৩ লাখ ৩২ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৬ শতাংশ। ২৪ ঘণ্টায় যে ৫১ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ১৯ জন এবং পুরুষ ৩২ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ২০ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ১১ জন মারা গেছেন। রাজশাহীতে ৪, খুলনায় ৫, বরিশালে ৩, সিলেটে ৫ ও ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।

এর আগে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দেশে মারা যান ৩৫ জন। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com