1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

জেমিকে দুই মাসের জন্য অব্যাহতি, দায়িত্ব পালন করবেন কোচ ব্রুজোন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের আগে প্রধান কোচ জেমি ডেকে দুই মাসের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশের কোচ হিসেবে বসুন্ধরা কিংসের অস্কার ব্রুজোন সাফে দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির  সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

আগামী ১ অক্টোবর শুরু হয়ে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে সাফের ১৩তম আসর। এর আগেই  প্রধান কোচকে অব্যাহতি দেওয়া হয়।

মালদ্বীপে অনুষ্ঠেয় সাফে প্রথম দিনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ৪ অক্টোবর ভারতের বিপক্ষে লড়বে লাল সবুজের দল। ৭ অক্টোবর স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের বিপক্ষে লড়বেন জামাল ভুঁইয়ারা। আর ১৩ অক্টোবর লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে নেপালের বিপক্ষে।

জেমির অধীনে বাংলাদেশ ২৯ ম্যাচ খেলে মাত্র ৯টিতে জিতেছে। আর হেরেছে ১৫টি ম্যাচে। ড্র হয়েছে ৫টি ম্যাচে। ২০১৮ সালে বাংলাদেশের দায়িত্ব নেন ৪১ বছর বয়সী এই ব্রিটিশ কোচ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com