1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

করোনায় ৪ হাজার ৮২১ কোটি টাকা ক্ষতি বার্সেলোনার

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : করোনা মহামারির কারণে ইউরোপের প্রায় প্রতিটি ক্লাবই ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ক্লাবটির নাম বার্সেলোনা। বার্সেলোনা বোর্ড অব ডিরেক্টর্সের এক সভায় আজ ক্লাবটির গত মৌসুমে ৪৮১ মিলিয়ন ইউরো (প্রায় ৪ হাজার ৮২১ কোটি টাকা) ক্ষতি দেখানো হয়েছে। যা বোর্ড অব ডিরেক্টর্স আবার অনুমোদনও দিয়েছে।

আর্থিক সমস্যার কারণে বার্সেলোনা তাদের সেরা ফুটবলার লিওনেল মেসিকে ধরে রাখতে পারেনি। মেসি নিজের পারিশ্রমিকের অর্ধেক কমিয়ে দেয়ার পরও সম্ভব হয়নি। শুধু তাই নয়, আর্থিক কারণে আন্তোনিও গ্রিজম্যানকেও পুরনো ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে বার্সা।

বার্সেলোনার এই করুণ অবস্থার কথা আরো আগেই জানা গিয়েছিল। এবার ক্লাবটির বোর্ড অব ডিরেক্টর্সের সভায় আনুষ্ঠানিকভাবে লসের পরিমাণটা অনুমোদন দেয়া হলো। সে সঙ্গে ২০১১-২০২২ মৌসুমের জন্য ৭৬৫ মিলিয়ন ইউরো তথা ৭ হাজার ৬৬৭ কোটি টাকার বাজেটও অনুমোদন করা হয়েছে।

আগামী ১৬ এবং ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে বার্সেলোনার মেম্বার অ্যাসেম্বলি। সেখানে অর্থনৈতিক বিষয়াদি পাস করা হবে। বার্সেলোনার যে বোর্ড অব ডিরেক্টর্সের বৈঠক অনুষ্ঠিত হলো, সেখানে সবাই চিন্তা করেছিল- হয়তো কোচ রোনাল্ড কোম্যানের বিষয়টা আলোচনায় তোলা হবে। কিন্তু সেখানে তেমন কিছুই আলোচনা হলো না।

মূলত বার্সার বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে রোনাল্ড কোম্যানের ভবিষ্যৎ যে খুবই খারাপ তা বলার অপেক্ষা রাখে না। তবে, বার্সা কর্মকর্তারা তাকে আরো সময় দিতে চান। হয়তো এ কারণেই তার ব্যপারে কোনো আলোচনা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com