1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

যে কারণে ভারতের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন জয়াবর্ধনে

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রবি শাস্ত্রী আর ভারতের হেড কোচ থাকছেন না। ইতিমধ্যেই তার স্থলাভিষিক্ত খোঁজার কাজ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

অনিল কুম্বলের নামটিই জোরেসোরে শোনা যাচ্ছে। কুম্বলে এর আগেও ভারতের হেড কোচ ছিলেন, বিরাট কোহলির সঙ্গে বনিবনা না হওয়ায় কোচের পদ ছাড়তে হয়েছিল তাকে।

‘ইন্ডিয়ান এক্সপ্রেসের’ প্রতিবেদন থেকে উঠে এলো আরেকটি তথ্য, কুম্বলের সঙ্গে যোগাযোগ করার আগেই বিসিসিআই প্রস্তাব দিয়েছিল শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনেকে। কিন্তু জয়াবর্ধনে সেই প্রস্তাব নাকচ করে দেন।

কিন্তু কেন? ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেয়া কি এত সহজ? আকাশছোঁয়া বেতন, অন্যান্য সুযোগ-সুবিধা তো আছেই, কোচদের কাছে ভারতের চাকরি সবসময়ই লোভনীয়।

তবে জয়াবর্ধনের ব্যাপারটা আলাদা। জানা গেছে, জয়াবর্ধনে নাকি শ্রীলঙ্কা দলের কোচ হতে আগ্রহী। এটিই অবশ্য মূল কারণ নয়। ভারতের হেড কোচ হওয়ার পথে বাধা আছে আরেকটি।

জয়াবর্ধনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করা কোনো ব্যক্তি অন্য কোনো পদ ধরে রাখতে পারবেন না। সেক্ষেত্রে ভারতের কোচ হলে জয়াবর্ধনে ছাড়তে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব।

দুই এক মাস কাজ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যে বেতন পাওয়া যায়, কোনো কোচই চাইবেন না সেটা পায়ে ঠেলে দিতে। শ্রীলঙ্কার পক্ষে ১৪৯ টেস্ট এবং ৪৪৮ ওয়ানডে খেলা জয়াবর্ধনেও তাই ভারতের কোচ হওয়ার ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com