1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ফাঁস হলো পিএসজিতে মেসির বেতন কত!

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা থেকে ফ্রি ট্রান্সফারেই প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) চলে এসেছেন লিওনেল মেসি। এরপর থেকেই একটা প্রশ্ন বাতাসে ঘুরে বেড়াচ্ছে, আর্জেন্টাইন এ ফরোয়ার্ডের বেতন কত? এই ব্যাপারে একেকবার এসেছে একেক রকম তথ্য।

বেশ কিছু সংবাদমাধ্যম ৩৫ মিলিয়ন ইউরোর কথা বলেছিল প্রথমে। পরে শোনা যায়, বার্ষিক বেতন ৪০ মিলিয়ন ইউরো। তবে এসব কিছুই ছিল অনুমান। আসল তথ্য জানা যায়নি।

এবার ফরাসি সংবাদপত্র ‘এলইকুইপে’ দাবি করছে, তারা মেসির সত্যিকারের বেতনের অংকটা বের করতে পেরেছে। তারা জানিয়েছে, প্যারিসে আগামী দুই মৌসুম ৩০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটি টাকা) করে পাবেন আর্জেন্টাইন খুদেরাজ।

তৃতীয় বছর থাকতে রাজি হলে বেতনটা ১০ মিলিয়ন ইউরো বাড়বে। অর্থাৎ ৪০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪০০ কোটি টাকা পাবেন মেসি। এছাড়াও আলাদা পাবেন ব্যক্তিগত ও টিম বোনাস।

jagonews24

আগে শোনা গিয়েছিল, পিএসজিতে সবচেয়ে বেশি বেতন পাচ্ছেন মেসিই। তবে ‘এলইকুইপে’র প্রতিবেদন অনুযায়ী, ছয়বারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার ঠিক নেইমারের সমানই বেতন পাচ্ছেন।

২০২৫ সাল পর্যন্ত নেইমার তার চুক্তি বাড়িয়েছেন পিএসজির সঙ্গে। তবে মেসির মতো দুই বছর ঘুরলে বেতন বাড়বে না নেইমারের, বরং বছর বছর তার বেতন কমার কথা আছে চুক্তিতে।

চুক্তির একটি উল্লেখযোগ্য অংশ হলো, মেসিকে ক্লাবের ক্রিপটোকারেন্সি পিএসজি ফ্যান টোকেনের মাধ্যমে বছরে আরও এক মিলিয়ন ইউরো বাড়তি প্রদান করা হবে। পিএসজি ‘ক্রিপটোডটকম’-এর সঙ্গে চুক্তি করেছে, যেখান থেকে প্রতি মৌসুমে ২৫ থেকে ৩০ মিলিয়ন ইউরো লাভ পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com