1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

২৪ ঘণ্টায় আরও ২৩২ ডেঙ্গুরোগী হাসপাতালে

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮৭ জন রাজধানী ঢাকার ও বাকি ৪৫ জন ঢাকার বাইরের।

এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৯৭ জন। তাদের মধ্যে ঢাকার ৯৯০ জন ও বাইরের বিভিন্ন বিভাগে ২০৭ জন চিকিৎসাধীন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১ জানুয়ারি থেকে আজ (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছেন ১৫ হাজার ৪৬০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ২০৪ জন। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৩২ জনের মধ্যে ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭০ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৮৭ জন রোগী ভর্তি হন। এছাড়াও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ৪৫ জন চিকিৎসাধীন।

চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীদের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ জন ও আজ পর্যন্ত চলতি মাসে পাঁচ হাজার ১০৪ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে মারা যাওয়া ৫৭ জনের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন ও সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com