1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

‘রাজাকারের তালিকা করতে ৬০ পয়সাও খরচ হয়নি’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

বাংলার কাগজ ডেস্ক : রাজাকারের তালিকা করতে  ৬০ কোটি টাকা তো দূরের  কথা ৬০ পয়সাও খরচ হয়নি বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

মন্ত্রী বলেন, ‘শুনেছি কারও কাছে, কেউ বলছেন– রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে। ৬০ কোটি টাকা তো নয়-ই, ৬০ পয়সাও খরচ হয়নি।’

তিনি বলেন, ‘যারা ৬০ কোটি টাকা ব্যয় হয়েছে এমন কথা  বলছেন– তাদের প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে না পারলে তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন, না হয় তাদের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।’

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে ১০ হাজার ৭৮৯ জনের নাম প্রকাশ করা হয়। তবে সমালোচনার মুখে তা স্থগিত করেছে মন্ত্রণালয়।

প্রকাশিত রাজাকারের তালিকা বুধবার (১৮ ডিসেম্বর) স্থগিত করা হয়। তালিকা যাছাই-বাছাই করে আগামী ২৬ মার্চ প্রকাশ করা হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com