1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীকে ‘জোরপূর্বক’ অপসারণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : আচমকাই চাকরি হারালেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি। নিত্যদিনের মতো সোমবারও বোর্ডে নিজের দায়িত্ব পালন গিয়েছিলেন তিনি। কিন্তু অফিসে গিয়ে শুনলেন তিনি আর এ পদে নেই!

মঙ্গলবার হামিদ শিনওয়ারি নিজেই জানিয়েছেন এ কথা। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে হামিদ বলেছেন, ‘গতকাল (সোমবার) আমাকে চাকরিচ্যুত করা হয়েছে।’

ক্রিকবাজের প্রতিবেদনে জানা গেছে, সোমবার এক দল লোক এসিবি কার্যালয়ে প্রবেশ করে জানান, বোর্ডের প্রধান নির্বাহী বদলাতে হবে। পরে তাদেরই সিদ্ধান্তে নাসিবউল্লাহ খানকে প্রধান নির্বাহী করা হয়েছে।

এই জোরপূর্বক অপসারণের পেছনে ছিলো বর্তমান আফগান সরকারের সহযোগী সংগঠন হাক্কানি নেটওয়ার্কের সদস্যরা।

গত মাসে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর থেকে হামিদ শিনওয়ারি ছিলেন আফগান ক্রিকেটের মুখপাত্র। এবার তাকে সরিয়ে দেয়া হলো নতুন প্রধান নির্বাহী।

হামিদ শিনওয়ারিকে সরিয়ে দেয়া হলেও, আজিজুল্লাহ ফাজলিই এসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকবেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com