1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

সাংবাদিক কনক সারোয়ারের বোন রাকা আটক

  • আপডেট টাইম :: বুধবার, ৬ অক্টোবর, ২০২১

ঢাকা: যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ড. কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৫ অক্টোবর) ভোরে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, সম্প্রতি দেশ-বিদেশে অবস্থান করে একটি চক্র রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। এদের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। যারা দেশীয় এজেন্টদের সঙ্গে যোগসাজশে এ ধরনের অপকর্ম করছে তাদের ধরতে র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১ এর অভিযানে মঙ্গলবার ভোরে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে নুসরাত শাহরিন রাকাকে আটক করা হয়। তার স্বামী নাসির উদ্দিন মজুমদার মধ্যপ্রাচ্য প্রবাসী। অভিযানে রাষ্ট্রবিরোধী কন্টেন্টসহ একটি মোবাইল, একটি পাসপোর্ট ও ভয়ংকর মাদক আইস উদ্ধার করা হয়েছে।

আটক রাকার বরাতে র‍্যাব জানায়, তিনি রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারীচক্রের একজন সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার, বিভ্রান্তিকর, মানহানিকর তথ্য ছাড়াও বিভিন্ন উসকানিমূলক তথ্য প্রচার করছিলেন।

এতে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টায় ছিল। চক্রের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপপ্রচারের সঙ্গেও জড়িত। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তারা অপপ্রচারণা চালাচ্ছিল।

নুসরাতের বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com