1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেএসসি-জেডিসিতে অটোপাস, থাকছে না গ্রেড

  • আপডেট টাইম :: বুধবার, ৬ অক্টোবর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ জানিয়েছেন, এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে না। শিক্ষার্থীদের অটোপাসের সনদ দেওয়া হবে। সনদে কোনো গ্রেড বা নম্বর থাকবে না, শুধু ‘পাস’ লেখা থাকবে। মঙ্গলবার (৫ অক্টোবর) এসব তথ‌্য জানিয়েছেন তিনি।

অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন, ‘আমাদের সব প্রস্তুতি থাকলেও করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। যেহেতু, আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে, সে কারণে এ বছর অষ্টম শ্রেণির পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। তবে সার্টিফিকেট নিয়ে তারা নবম শ্রেণিতে ভর্তি হবে। এসএসসি পরীক্ষার সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আছে।’

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, এ বছর জেএসসি পরীক্ষা নেওয়ার সুযোগ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com