1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

সাড়ে সাত মাস পর এলো সিরামের চুক্তির ১০ লাখ টিকা

  • আপডেট টাইম :: শনিবার, ৯ অক্টোবর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত ১০ লাখ কোভিশিল্ড টিকা ঢাকায় এসেছে। টিকার চালানটি শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বাস্থ্য অধিদফতর ও বিমানবন্দরের কর্মকর্তারা টিকা আসার তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সরকার গত বছরের ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ টিকা কেনার জন্য সিরামের সঙ্গে চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী, তাদের কাছ থেকে প্রতি মাসে বাংলাদেশের ৫০ লাখ ডোজ করে টিকা পাওয়ার কথা ছিল। দুই কিস্তিতে সেই টিকার ৭০ লাখ পাওয়াও যায়। চলতি বছরের ২৫ জানুয়ারি ভারত থেকে কেনা টিকার ৫০ লাখের প্রথম চালান আসে। ২৩ ফেব্রুয়ারি আসে দ্বিতীয় চালান।

এর মাঝে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানলে পরিস্থিতি সামাল দিতে সিরামের টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। নিজেদের দেশে বাড়তি চাহিদার জোগান দিতে চলতি বছরের ২৫ মার্চ এমন সিদ্ধান্তের কথা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর বাংলাদেশ চুক্তির আর কোনো টিকা পায়নি।

এদিকে ভারত বাংলাদেশকে তিন দফায় ৩৩ লাখ টিকা উপহার দেয়। ভারত প্রথম দফায় চলতি বছরের ২১ জানুয়ারি বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা উপহার দেয়। এরপর ২৬ মার্চ ১২ লাখ এবং ৮ এপ্রিল ১ লাখ টিকা উপহার পায় বাংলাদেশ।

ফলে কেনা টিকা আর উপহার মিলিয়ে ভারত থেকে এখন পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ডোজ টিকা দেশে এলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com