1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

চমেক বন্ধ ঘোষণা, সন্ধ‌্যার মধ্যে হল ত‌্যাগের নির্দেশ

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

চট্টগ্রাম: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের ২ গ্রুপের দফায় দফায় সংঘর্ষের পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চমেক অধ্যক্ষ সাহেনা আক্তার এসব তথ্য জানান।

এর আগে সকাল ১০টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন জন আহত হন। তারা হলেন- নাইমুল ইসলাম (২০), মাহফুজুল হক (২৩) এবং আকিব হোসেন (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চমেকে ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার ও শনিবার দুই দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ওসি জানান, সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com