1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নালিতাবাড়ীতে আমনে বাম্পার ফলনের সম্ভাবনা

  • আপডেট টাইম :: বুধবার, ১০ নভেম্বর, ২০২১

এম. সুরুজ্জামান : আবহাওয়া অনুকুলে থাকায় শস্য ভান্ডার খ্যাত শেরপুরের নালিতাবাড়ীতে চলতি আমন আবাদে সোনালী ধানে মাঠ ভরে গেছে। সম্ভাবনা দেখা দিয়েছে বাম্পার ফলনের। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

উপজেলা কৃষি সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি আমন মৌসুমে ২২ হাজার ৮২০ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। ফলন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৪১৪ মেট্রিকটন চাল। এরমধ্যে ৪ হাজার ৩২০ হেক্টর জমিতে হাইব্রিড, ৯ হাজার ১৫০ হেক্টর জমিতে উফশী ও ৯ হাজার ৩৫০ হেক্টর জমিতে স্থানীয় জাতের আমন ধান লাগানো হয়েছে।

উপজেলার পলাশীকুড়া গ্রামের প্রান্তিক কৃষক আতাউর রহমান বলেন, তিনি এবারের আমন আবাদে ২৫ শতাংশ জমিতে মসুরী পাইজাম ও ২৫ শতাংশ জমিতে ব্রি-ধান ৪৯ জাতের ধান লাগিয়েছেন। এখন পর্যন্ত ফসল ভালো দেখা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, যদি ধানের বাজার দর ভালো থাকে তাহলে তিনি খরচ বাদে লাভবান হবেন।

আন্ধারুপাড়া গ্রামের কৃষক হাবিবুর রহমান হাবিল বলেন, তিনি ১ একর ৫০ শতাংশ জমিতে স্থানীয় স্বর্ণলতা ও ইন্ডিয়ান পাইজাম জাতের ধান লাগিয়েছেন। আবাদ খুব ভালো হয়েছে। ধান কাটার আগ মুহুর্ত পর্যন্ত যদি কোন প্রাকৃতিক দুর্যোগ দেখা না দেয় তাহলে বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে।

বোনারপাড়া গ্রামের অপর কৃষক সাইদুল ইসলাম বলেন, তিনি ২ একর জমিতে হাইব্রিড ধানী গোল্ড জাতের ধান লাগিয়ে ছিলেন। ইতোমধ্যে তা কাটতে শুরু করেছেন।

এছাড়া উপজেলার বেশ কিছু উঁচু এলাকায় হাইব্রিড ধানী গোল্ড ও বিনা-৭ জাতের ধান কাটা শুরু হয়েছে। এসব ধানে ভালো ফলন পাচ্ছেন বলে কৃষকরা জানান।

নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর জানান, চলতি আমন আবাদে পোকা-মাকড়ের আক্রমণ নেই। আবহাওয়া অনুকূলে থাকায় আবাদ ভালো হয়েছে। শেষ পর্যন্ত কোন রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com