1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

ভিন্নতা চাইছেন সাই পল্লবী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সাধারণত রোমান্টিক ড্রামা সিনেমাতে বেশি দেখা যায় তাকে। তবে এবার ভিন্নতা চাইছেন তিনি।

সম্প্রতি মিডিয়ার সঙ্গে কথোপকথনের সময় সাই পল্লবী জানান, এবার নিজের কমিক দিকটাও যাচাই করে দেখতে চান তিনি। ক্যারিয়ারে শুধু সিরিয়াস চরিত্রেই অভিনয় করেছেন। এবার একটু ভিন্নতা প্রয়োজন বলে মনে করছেন তিনি। কমেডি ঘরানার ভালো একটি সিনেমার চিত্রনাট্যের জন্য অপেক্ষা করছেন এই অভিনেত্রী।

শিশুশিল্পী সিনেমা সিনেমা জগতে পা রাখেন সাই পল্লবী। তবে সেগুলোর জন্য কোনো ক্রেডিট তিনি পাননি। মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। পরবর্তী সময়ে একের পর এক ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী।

সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভ স্টোরি’। এতে নাগা চৈতন্যের বিপরীতে অভিনয় করেন তিনি। মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘শ্যাম সিংঘা রয়’। এই সিনেমায় তার সঙ্গে আছেন অভিনেতা নানি। এছাড়া রানা দাগ্গুবতির সঙ্গে ‘বীরতা পর্বম’ সিনেমায় দেখা যাবে তাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com