1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

কুড়িগ্রামে একই পরিবারের তিনজনসহ সড়কে ঝরলো পাঁচজনের প্রাণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

কুড়িগ্রাম: কুড়িগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে নাগেশ্বরীতে চারজন ও শুক্রবার (১২ নভেম্বর) সকালে রাজারহাটে একজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পশ্চিম সাপখাওয়া এলাকার মৃত সমুদ্দি শেখের ছেলে অটোচালক জলিল সরকার, একই এলাকার শহিদুল ইসলাম ও তার মেয়ে শিশু সুমাইয়া, মা সুফিয়া বেগম ও রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহীধর আমিন বাজার এলাকার বাসিন্দা সিরাজ আলী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা রিজভী পরিবহনের একটি নৈশকোচ রায়গঞ্জ আলেপের তেপতি এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহতদের উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। শাহানাজ বেগম নামের একজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালককে আটকের পর বাসটি জব্দ করা হয়েছে।

এদিকে শুক্রবার সকালে জেলার রাজারহাট উপজেলায় আমিন বাজার এলাকায় ট্রাকচাপায় সিরাজ আলী (৬০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, সেলিমনগর থেকে ভ্যান চালিয়ে ফেরার পথে ট্রাকচাপায় তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com