1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড

বাবাকে হারিয়ে শোকস্তব্ধ রচনা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : বাবা হারালেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী রচনা ব্যানার্জি। সোমবার (১৫ নভেম্বর) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রচনার বাবা রবীন্দ্রনাথ ব্যানার্জি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন রবীন্দ্রনাথ। রোববার (১৪ নভেম্বর) রাতে তার শরীরিক অবস্থার অবনতি হয়। রচনার বাড়িতেই চলছিল তার চিকিত্সা। কিন্তু শেষরক্ষা হলো না। গতকালই তার বাবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

প্রতিদিনের মতো সোমবারও ব্যস্ত শিডিউল রেখেছিলেন রচনা। তবে আকস্মিক এই ঘটনা সব বদলে দেয়। রচনার সবচেয়ে কাছের বন্ধু ছিলেন তার বাবা। তিনি মেয়েকে শিখেয়েছেন জীবন-দর্শন। শোবিজ দুনিয়ায় খুব অল্প বয়সে ক্যারিয়ার শুরু করেন তিনি। আর সব সিদ্ধান্তে পাশে পেয়েছেন বাবাকে। সেই বাবাকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন রচনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com