1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি স্বাবলম্বী উন্নয়ন সমিতি থেকে অবসরে কর্মসূচি পরিচালক কাজী ছহল আহমেদ শেরপুর কালেক্টরেট স্কুলে ফল প্রকাশ, কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান শেরপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন শেরপুরে ফ্রিল্যান্সিংয়ে এআই ব্যবহারের ওপর সেমিনার শ্রীবরদীতে মাদক সেবনের দায়ে দুইজনের এক বছর কারাদণ্ড

সড়ক দুর্ঘটনায় প্রয়াত সুশান্তের পরিবারের ৫ জন নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : আজ সকালে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পাঁচ আত্মীয়। আজ বুধবার সকালে বিহারে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বিহারের লখিসরাই অঞ্চলের ৩৩৩ নম্বর মহাসড়কে সড়ক দুর্ঘটনাটি ঘটে।

এদিকে মহাসড়কে একটা ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, আরও চারজনের অবস্থা আশঙ্কাজনক। ট্রাকচালক ও তাঁর সহযোগী পালিয়েছেন। গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী, গাড়ি থেকে মানুষের দেহ বের করতে লোহার কাটার নিয়ে আসতে হয়েছে।

এ ব্যাপারে ভারতীয় গণমাধ্যমকে পুলিশ জানিয়েছে, সুশান্তের পরিবারের এই সদস্যরা হরিয়ানা পুলিশের অতিরিক্ত মহাপরিচালক ও পি সিংয়ের বোনের শ্রাদ্ধানুষ্ঠানে অংশ নিতে পাটনা থেকে জামুই ফিরছিলেন। ও পি সিং হলেন সুশান্ত সিং রাজপুতের দুলাভাই। আহত ব্যক্তিদের প্রথমে সিকান্দারা মহকুমা হসপিটালে নেওয়া হয়। পরে তাঁদের পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে গত বছর ১৪ জুন তাঁর মুম্বাইয়ের ফ্ল্যাটে ঝুলন্ত মরদেহ পাওয়া যায় সুশান্ত সিং রাজপুতের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com