1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

জানুয়ারির মধ্যে ১৫ কোটি টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ২০ নভেম্বর, ২০২১

মানিকগঞ্জ: আগামী জানুয়ারি মাসের মধ্যে দেশের মানুষকে করোনাভাইরাসের ১৫ কোটি ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (২০ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রিমিয়ার ডিভিশন জেলা ফুটবল লীগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘দেশে এখন করোনাভাইরাসের সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। মৃত্যুর সংখ্যা এখন সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। সংক্রমণের হারও কমে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাইড লাইনে আমাদের চেষ্টায় দেশের অবস্থা ভালো আছে।’

এ সময় স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘যাদের টিকা দেওয়ার কথা ছিলো, তাদের অনেকে টিকা পেয়ে গেছেন। আমরা ৯ কোটি ডোজ টিকা দিয়ে ফেলেছি। আগামী জানুয়ারির মধ্যে আশা করা যায় আরও ৬ কোটি ডোজ টিকা দেওয়া হবে। মোট ১৫ কোটি টিকা দেওয়া হলে দেশের সাড়ে ৭ কোটি মানুষ দুই ডোজ করে টিকা পেয়ে যাবে।’

এ সময় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা প্রমুখ।

স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন, দেশে মোট ১৩ কোটি মানুষ টিকা পাওয়ার উপযুক্ত। এর মধ্যে এক কোটি মানুষ দেশের বাইরে রয়েছে। ১২ কোটি মানুষের টিকার আওতায় নিয়ে আসা হবে। জানুয়ারি মাসের মধ্যে সাড়ে ৭ কোটি মানুষের দুই ডোজ করে টিকা দেওয়া হলে বাকি সাড়ে ৩ কোটি মানুষের পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com