1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

পদত্যাগপত্রে ভুল তারিখ লিখলেন মুরাদ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : প্রধানমন্ত্রীর নির্দেশের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠানো পদত্যাগপত্রে ভুল লিখেছেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) ইমেইলে পাঠানো পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘গত ১৯ মে ২০২১ স্মারকমূলে আমাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।  আমি অদ্য ৭ ডিসেম্বর ২০২১ থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করতে ইচ্ছুক।  এমতাবস্থায় আপনার কাছে বিনীত নিবেদন এই যে, আমাকে অদ্য ৭ ডিসেম্বর তারিখ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পদত্যাগপত্রটি গ্রহণে আপনার একান্ত মর্জি কামনা করছি।’

পদত্যাগপত্রটিতে তাকে দায়িত্ব দেওয়ার তারিখ ২০২১ সালের ১৯ মে উল্লেখ করা হলেও মূলত সেটি হবে ২০১৯ সালের ১৯ মে। সে সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com