1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মুরাদের ১৭টি ‘অশ্লীল’ অডিও-ভিডিও সরিয়েছে বিটিআরসি

  • আপডেট টাইম :: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের অসৌজন্যমূলক ও বিতর্কিত অডিও-ভিডিও চিহ্নিত করার কথা জানিয়েছেন বিটিআরসির আইনজীবী। এর মধ্যে ১৫টি ফেসবুক থেকে ও ইউটিউব থেকে দুইটি অপসারণ করা হয়েছে।

বুধবার (০৮ ডিসেম্বর) আদালতকে এ তথ্য জানিয়েছেন বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (০৭ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এগুলো সরাতে নির্দেশ দিয়েছিলেন। তারই আলোকে মুরাদের ‘অশ্লীল’ অডিও-ভিডিও সরানো অগ্রগতির জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com