1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৭ আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’ ব্যবহার, মিলবে যেসব সুবিধা পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বিশ্বকাপের উন্মাদনায় নজর কাড়ছে ১৭ তলা সমান ফুটবল ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, ধ্বংসস্তূপে লাশ পচার দুর্গন্ধ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে সড়ক অবরোধ

প্রেম করছেন সোনাক্ষী?

  • আপডেট টাইম :: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। শোনা যাচ্ছে, ডুবে ডুবে জল খাচ্ছেন তিনি।

সম্প্রতি হিন্দি ভাষার ‘নোটবুক’ সিনেমাখ্যাত অভিনেতা জহির ইকবালকে জন্মদিনের শুভেচ্ছা জানান সোনাক্ষী। এরপর থেকেই এই জুটির সম্পর্ক নিয়ে বলিপাড়ায় কানাঘুষা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে জাহিরের সঙ্গে দু’টি ছবি শেয়ার করেছেন ‘দাবাং’ অভিনেত্রী। পাশাপাশি ক্যাপশনে লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা। আবার হতে পারে সে-ই পৃথিবীর সেরা মানুষ। এটা কীভাবে সম্ভব? তুমি কীভাবে এমন হলে? পৃথিবীতে আসার জন্য ধন্যবাদ। শুভ জন্মদিন।’

এদিকে সোনাক্ষীর এই পোস্টে তাকে ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেন জহির। তাদের বিষয়টি নেটিজেনদের মধ্যে কৌতূহল জাগিয়েছে। দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন তারা।

যদিও এর আগে সোনাক্ষী ও জহিরের একটি ছবি ভাইরাল হওয়ার পর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। তবে গুঞ্জনটি উড়িয়ে দিয়েছিলেন জহির। দু’জন বেশ ভালো বন্ধু বলে দাবি করেন তিনি। এক সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, ‘প্রেমের গুঞ্জনের খবরটি পড়ে আমি ও সোনাক্ষী হেসেছি। আমাকে জড়িয়ে এটি প্রথম গুঞ্জন ছিল তাই কীভাবে এর প্রতিক্রিয়া জানাব ভেবে পাচ্ছিলাম না। সোনাক্ষী ও আমি খুব মজা করছিলাম, হয়তো কেউ তা দেখেছে এবং তারপরই গুঞ্জনটি ছড়িয়েছে।’

এই অভিনেতা আরো বলেন, ‘এই ঘটনা যেদিন ঘটে, আমরা পরস্পরকে মেসেজ পাঠিয়েছিলাম কারণ গুগল অ্যালার্ট থেকে নোটিফিকেশন পেয়েছিলাম। কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপার কি জানেন? ওই সময় আমি অন্য একজনের সঙ্গে প্রেম করতাম। এটি আমাদের জন্য বিব্রতকর ছিল কারণ সোনাক্ষী জানতো আমি কার সঙ্গে প্রেম করতাম।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com