1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

‘নিক জোনাসের স্ত্রী’ সম্বোধন করায় চটলেন প্রিয়াঙ্কা

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পর হলিউডের নিজের পরিচয় তৈরি করেছেন। তার খ্যাতি এখন বিশ্বজুড়ে। এরই মধ্যে একটি পত্রিকা তার পরিচয় দেওয়ার সময় নিক জোনাসের নাম ব্যবহার করায় ভীষণ চটেছেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি একটি ব্রিটিশ পত্রিকায় প্রিয়াঙ্কাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়। এতে এই অভিনেত্রীকে ‘নিক জোনাসের স্ত্রী’ সম্বোধন করা হয়েছে। পরবর্তী সময়ে বিষয়টি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে শেয়ার করেন প্রিয়াঙ্কা। এরপর লেখেন, ‘অবাক লাগছে। আমি একটা জনপ্রিয় সিনেমার প্রচারে অংশ নিয়েছিলাম। সেই খবর প্রকাশিত হওয়ার পর দেখলাম আমাকে নিক জোনাসের স্ত্রী হিসেবে লেখা হয়েছে।’

এখানেই শেষ নয়, অপর ক্যাপশনে তিনি লেখেন, ‘নারীদের সঙ্গেই কেন বার বার এটা ঘটে? স্বামী ছাড়া কি তাদের কোনো পরিচয় নেই? আমি কি আমার আইএমডিবি-র লিঙ্কে থাকা বায়ো পোস্ট করব!’

২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও মার্কিন গায়ক-অভিনেতা নিক জোনাস। এরপর তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com