1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

প্রতারকের কাছ থেকে উপহার নিয়ে বিপাকে নোরা

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতের আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখর। তার সঙ্গে ঘনিষ্ঠতার জন্য গত কয়েকদিন ধরে আলোচনায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এবার এই প্রতারকের সঙ্গে নাম জড়ালো অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহির।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, জ্যাকলিন, নোরাসহ প্রায় ১২ জন বলিউড অভিনেত্রীর সঙ্গে সখ্যতা স্থাপনের চেষ্টা করেন সুকেশ। এজন্য মোটা অঙ্কের অর্থ খরচ করেছেন তিনি। অভিনেত্রী নোরা ফাতেহিকে বিএমডাব্লিউ ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন। পাশাপাশি হীরার গহনা ও দামি ব্যাগও উপহার পেয়েছেন এই কানাডিয়ান-মরক্কান অভিনয়শিল্পী।

শুরুতে বিষয়টি গোপন করলেও সম্প্রতি এই কথা স্বীকার করেন নোরা। জানা যায়, একটি অনুষ্ঠানে অংশ নেওয়ায় নোরাকে গাড়িটি উপহার দিয়েছেন সুকেশ। আর চাবিটি এই নায়িকার হাতে তুলে দেন প্রতারক সুকেশের স্ত্রী লীনা মারিয়া পাল।

এ বিষয়ে নোরাকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যদিও এই অভিনেত্রীর দাবি, ওই ঘটনার আগে কিংবা পরে তিনি কোনো উপহার নেননি। এমনকি গুচি ব্র্যান্ডের কোনো ব্যাগ তিনি সুকেশের কাছ থেকে উপহার পাননি।

সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি রুপির একটি মানি লন্ডারিং মামলা রয়েছে। এছাড়া তিনি ও তার স্ত্রী প্রতারণা করে কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com