1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

স্ট্রেচারে করে শুটিংয়ে এলেন আহত নোরা

  • আপডেট টাইম :: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : মরক্কান-কানাডিয়ান সুন্দরী নোরা ফাতেহি। একজন নৃত্যশিল্পী। নাচ দিয়ে দর্শক মনে ঝড় তোলেন তিনি। তার নাচ যতোটা সুন্দর ততোটাই আবেদনময়ী নোরা নিজেও। বলিউডের আইটেম কুইনের মুকুট বর্তমানে তার কাছে।

‘বাহুবলী’র মনোহারি থেকে শুরু করে ‘সাকি সাকি’ হোক কিংবা ‘দিলবার’ বলিউডের রিমিক্স গানে নেচে বাজিমাত করেছেন নোরা।

এবার ভিন্ন এক রূপে দেখা গেলো নোরাকে। সেজেছেন মৎস্যকন্যা। গত বছর তার চার্টবাস্টার ‘নাচ মেরি রানীর’ অসাধারণ সাফল্যের পর বলিউড ডিভা নোরা ফাতেহি গুরু রান্ধাওয়ার নতুন গান ‘ডান্স মেরি রানি’ দিয়ে দর্শকদের সামনে আসবেন শিগগিরই। গানের শুটিং হয়েছে গোয়ায়। নোরার প্রতিটি গানেই তার ডেডিকেশন চোখে পরার মতোই। তারই ধারাবাহিকতা রয়েছে নতুন এই গানে।

‘ডান্স মেরি রানীর” শুটিংয়ের জন্য নোরাকে মারমেইড স্যুট (মৎস্যকন্যার) পোশাক পরতে হয়েছিল। পোশাকটির ওজন ছিল ১৫ কেজি। যার ফলে এ পোশাকে সীমাবদ্ধ ছিল চলাফেরা। তিনি নিজে নড়াচড়া করতে পারতেন না। স্ট্রেচার ব্যবহার করতে হয়েছিল তাকে।

দলের বাকি সদস্যরা স্ট্রেচারে করে শুটিং স্পটে নিয়ে যেতেন নোরাকে। ঘণ্টার পর ঘণ্টা পানিতে ডুবে থেকেও নিখুঁতভাবে গানটির শুটিং করেছেন নোরা।

নোরার এই নতুন গানটি লিখেছেন গীতিকার রশ্মি। সুর করেছেন তানিষ্ক বাগচী। কণ্ঠ দিয়েছেন গুরু রান্ধাওয়া ও জাহরাহ এস খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com