1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ডিসেম্বরের শেষ সপ্তাহে এসএসসি’র ফল

  • আপডেট টাইম :: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতিতে ডিসেম্বরের শেষ সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় ফল প্রকাশ করবে।

সোমবার (২০ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম বলেন, আমরা ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। মন্ত্রণালয় অনুমতি দিলে ডিসেম্বরের যেকোনো দিন ফলাফল প্রকাশ করতে পারবো।’

এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সম্মতিরও প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, আমাদের টার্গেট ডিসেম্বরের শেষ সপ্তাহে অর্থাৎ ২৩ থেকে ৩০ তারিখ। তবে তারও আগে যদি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি মিলে, আমরা ফলাফল প্রকাশে প্রস্তুত আছি।

জানা গেছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে ফলাফল প্রস্তুত করে রোববার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে তারিখ নির্ধারণ করবে।

এর আগে, গত ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৩ নভেম্বর। করোনার কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। পরীক্ষা শুরুর দিন শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, পরীক্ষা শেষের এক মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com