1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

বিলাসবহুল ফ্ল্যাটে উঠলেন ক্যাটরিনা-ভিকি, ভাড়া ৯ লাখ টাকা

  • আপডেট টাইম :: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকা ক্যাটরিনা কাইফ। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে তার নাম জড়িয়েছে। সর্বশেষ অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করলেও তা স্বীকার করেননি এই যুগল।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন বলিউডের এই আলোচিত প্রেমিক জুটি। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। ১০ ডিসেম্বর এই দম্পতি মধুচন্দ্রিমার উদ্দেশ্যে উড়ে যান মালদ্বীপে। মধুচন্দ্রিমা সেরে গত সপ্তাহে দেশে ফিরেন ভিকি-ক্যাটরিনা। রোববার (১৯ডিসেম্বর) বিলাসবহুল নতুন বাড়িতে উঠেন এই দম্পতি।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, জুহুতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন ভিকি-ক্যাটরিনা। রোববার (১৯ ডিসেম্বর) সেখানে আয়োজন করা হয় গৃহপ্রবেশের পূজার। নববধূ ক্যাটরিনা ও ভিকি ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। অ্যাপার্টমেন্টের ৮ তলায় ৪বিএইচকে ফ্ল্যাটে সংসার পেতেছেন এই দম্পতি। প্রায় ৫ হাজার স্কয়ার ফুটের ফ্ল্যাটটি আরবসাগরমুখী। এরই মধ্যে ১ কোটি ৭৫ লাখ রুপি সিকিউরিটি দিয়েছেন তারা। তিন বছরের জন্য থাকার চুক্তি করেছেন। প্রতিমাসে ৮ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯ লাখ ১১ হাজার ৫৭৬ টাকা) ভাড়া গুণতে হবে তাদের।

বিয়ের পর এই তারকা জুটি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব। ইনস্টাগ্রাম বলছে, ভালোবাসার রঙ ছড়াচ্ছেন তারা। সোমবার (২০ ডিসেম্বর) ভর দুপুরে ক্যাটরিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, ভিকির হাত শক্ত করে ধরে রেখেছেন ক্যাটরিনা। তার হাতে শাখা ও লাল চুড়ি। ক্যাপশনে লিখেন, ‘বাড়ি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি। পাশাপাশি একই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন ভিকি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com