1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

অবশেষে পর্নোগ্রাফি মামলা নিয়ে মুখ খুললেন শিল্পার স্বামী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। গত জুলাইয়ে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে জামিনে মুক্ত আছেন তিনি।

বিষয়টি নিয়ে এতদিন চুপ ছিলেন রাজ। অবশেষে মুখ খুলেছেন শিল্পার স্বামী। তিনি বলেন, ‘পর্নো কাণ্ডের নামে আমার বিরুদ্ধে প্রচুর মিথ্যা খবর রটেছে। অনেকেই এই সময়ের সুযোগ নিয়ে আমাকে বদনাম করেছে। আমি এতদিন এসব নিয়ে চুপ থাকার মানে এই নয় যে, এগুলো আমি মেনে নিয়েছি। আমার চুপ থাকাটা দুর্বলতাও নয়। আমি কখনোই পর্নোগ্রাফি ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম না। এখনো নই। যেহেতু পুরো বিষয়টা এখনো আইনের হাতে তাই এসব নিয়ে এর থেকে বেশি কিছু মন্তব্য করতে চাই না।’

নিজেকে নির্দোষ দাবি করে রাজ কুন্দ্রা আরো বলেন, ‘আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। সত্যিটা একদিন সামনে আসবেই। সমস্যা হচ্ছে, এসব ঘটনায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে আমার পরিবার, যা সহ্য করা আমার পক্ষে খুবই কষ্টকর। এটা দুঃখজনক।’

গত ১৯ জুলাই শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ— তিনি পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করতেন। এরপর গত ১৫ সেপ্টেম্বর মুম্বাই ম্যাজিস্ট্রেট কোর্টে রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় মুম্বাই পুলিশ। গত ১৮ সেপ্টেম্বর মহারাষ্ট্র আদালতে জামিন আবেদন করেন রাজ। তার আইনজীবীর দাবি, এই মামলায় পুলিশের কাছে রাজের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাকে ফাঁসানো হচ্ছে। ২০ সেপ্টেম্বর ৫০ হাজার রুপি ব্যক্তিগত বন্ডে জামিন পান রাজ। এর আগে পর্যন্ত মুম্বােইয়ের আর্থার রোডের কারাগারেই ছিলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com