1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

সামান্থাকে ‘ডিভোর্সি সেকেন্ড হ্যান্ড আইটেম’ বলে কটাক্ষ

  • আপডেট টাইম :: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতের তামিল ও তেলেগু ভাষার সিনেমায় অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন। হিন্দি ভাষার ‘দ্য ফ্যামিলি ম্যান-টু’ ওয়েব সিরিজে অভিনয় করেও সবার নজর কেড়েছেন তিনি।

গত অক্টোবরে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার ডিভোর্স হয়। এরপর বিভিন্ন সময় এই অভিনেত্রীকে কটূ মন্তব্য করেছেন নেটিজেনরা। সম্প্রতি তাকে ‘ডিভোর্সি সেকেন্ড হ্যান্ড আইটেম’ বলে কটাক্ষ করেছেন এক ব্যক্তি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই ব্যক্তি লেখেন, ‘সামান্থা একজন ডিভোর্সি নষ্ট হওয়া সেকেন্ড হ্যান্ড আইটেম, যে কিনা এক ভদ্রলোকের কাছ থেকে ট্যাক্স বিহীন ৫০ কোটি রুপি লুটে নিয়েছে।’

টুইটটি নজরে এসেছে সামান্থার। এর উত্তরও দিয়েছেন ‘ইউ টার্ন’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী। এটি রিটুইট করে তিনি লিখেছেন, ‘সৃষ্টিকর্তা আপনার আত্মার মঙ্গল করুক।’

২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। গত ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের ঘোষণা দেন নাগা ও সামান্থা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com