1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

মা হতে যাচ্ছেন কাজল আগারওয়াল!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। বিয়ের এক বছরের মাথায় এবার সুখবরের আভাস পাওয়া গেলো। মানে অন্তঃসত্ত্বা তিনি। যদিও মা হওয়ার আনুষ্ঠানিক কোনো ঘোষণা কাজলের মুখ থেকে শোনা যায়নি।

হিন্দুস্তান টাইমসের খবর, সম্প্রতি কাজল সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন বেশ কয়েকটি ছবি। যে ছবিতে ফুটে উঠেছে তার বেবি বাম্প। নেটিজেনের সেই ছবির কমেন্ট বক্সে শুভ কামনা জানানো শুরু হয়েছে।

বন্ধুর সঙ্গে ছবিটি শেয়ার করেছিলেন কাজল। ক্যাপশনে লিখেছিলেন, ‘বেয় ও আমি।’ বেইজ রঙের বডিকন ড্রেস পরেছেন অভিনেত্রী। সেই ছবিতেই কাজলের ছোট্ট বেবি বাম্প নাকি স্পষ্ট ফুটে ওঠেছে, দাবি ভক্তদের।

২০২০ সালের ৩০ অক্টোবর মাসে ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কাজল। মুম্বাইয়ের তাজ হোটেলে বসেছিল এই জুটির ছিমছাম বিয়ের আসর। করোনা আবহে কাছের বন্ধু ও দুই পরিবারের উপস্থিতিতেই বিয়ের পর্ব সেরেছিলেন তারা। ডিসার্ন লিভিং নামের একটি ডিজাইনিং সংস্থার কর্ণধার গৌতম।

সম্প্রতি বেশকিছু ছবির কাজ থেকে সরে এসেছেন অভিনেত্রী। ‘ইন্ডিয়ান ২’-তে কামাল হাসানের বিপরীতে অভিনয়ের অফার এড়িয়ে গিয়েছেন তিনি। নাগার্জুনার ‘দ্য গোস্ট’ ছবিতেও মুখ্য চরিত্র অফার করা হয়েছিল তাকে। সেই অফারও নাকচ করে দেন তিনি। এতগুলো প্রজেক্ট থেকে সরে আসার কারণ নিয়ে কাজলের অন্তঃসত্ত্বা হওয়ার খবর আরও জোরালো হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com