1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

কাবা শরিফের গিলাফ সেলাই করলেন বলিউডের সানা খান

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : অভিনয় ছেড়ে ধর্ম-কর্মে মন দিয়েছেন সাবেক বলিউড অভিনেত্রী ও মডেল সানা খান। ১৫ বছরের সুদীর্ঘ অভিনয় জীবনের ইতি টেনেছেন তিনি। গত বছরের ২১ নভেম্বর মুফতি আনস সায়েদকে বিয়ে করার পর থেকে তাকে নানাভাবে আক্রমণের শিকার হতে হয়।

সব পেছনে ফেলে তিনি জীবনটা উপভোগ করছেন নতুন করে। তার আমূল এই পরিবর্তন অনেকের জন্যই চমক।

সানা খানকে সম্প্রতি দেখা গেল মুসলিমদের ধর্মীয় পবিত্র স্থান কাবা ঘরের গিলাফ সেলাইয়ের কাজ করছেন।

বিয়ের পর প্রথমবারের মতো স্বামী মুফতি আনাসকে নিয়ে ওমরাহ করতে গিয়ে এ সুযোগ পেয়েছেন তিনি।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই তথ্য নিজেই জানিয়েছেন সানা। একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি স্বপ্নেও ভাবিনি আল্লাহ আমার জন্য এত বড় সৌভাগ্য লিখে রেখেছেন। আমি কখনো কাবা শরিফের গিলাফ সেলাইয়ের মহান কাজে অংশ নিতে পারব এমনটা ভাবিনি। আল্লাহ অনেক দয়ালু।’

এ কাজের সুযোগ পেয়ে সৌদি সরকারকেও ধন্যবাদ জানান বলিউড থেকে নিজেকে সরিয়ে নেয়া সানা খান। এছাড়া স্বামী মুফতি আনাসকেও স্মরণ করেন সানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com