1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

বিশ্বসেরা সামান্থার আইটেম গান (ভিডিও)

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। প্রথমবারের মতো আইটেম গানে কোমর দুলিয়েছেন তিনি। গত ১০ ডিসেম্বর ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার এই গানের একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে।

সামান্থার এই আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) ইউটিউব তাদের ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে ‘বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিও’-এর তালিকা প্রকাশ করেছে। যা মানুষের পছন্দ অনুযায়ী নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

সামান্থার এই লিরিক্যাল ভিডিওটি ইউটিউবে এখন পর্যন্ত দেখা হয়েছে ৯ কোটি ৯ লাখের অধিক বার। তবে এ ভিডিওটি মুক্তির পর জটিলতায় পড়েছিল। কারণ সামান্থার এই আইটেম গানের কথাগুলো পছন্দ হয়নি অন্ধ্র প্রদেশের একটি পুরুষদের সংস্থার। তাদের অভিযোগ, এই গানে পুরুষদের বিকৃত মানসিকতার এবং যৌন পিপাসু হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি গানটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে তারা।

তামিল, তেলেগু ভাষার পাশাপাশি হিন্দিতেও প্রকাশ পেয়েছে ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানটি। হিন্দি সংস্করণটিতে কণ্ঠ দিয়েছেন কণিকা কাপুর। লিখেছেন রাকীব আলম। সুর করেছেন দেবী শ্রী প্রসাদ। তেলেগু ভাষার সংস্করণটি এ তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে।

পুষ্পা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন। তাকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। এতে আল্লুর বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এছাড়াও এটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত সিনেমাটি গত ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি।

‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানের লিরিক্যাল ভিডিও দেখতে ক্লিক করুন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com