1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

আনকাট সেন্সর পেল শাকিব-পূজা জুটির প্রথম সিনেমা ‘গলুই’

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো জুটি বেঁধে সিনেমায় অভিনয় করলেন ঢালিউড কিং শাকিব খান ও নায়িকা পূজা চেরী৷ সরকারি অনুদানের সিনেমাটির নাম ‘গলুই’। গ্রামীণ প্রেক্ষাপটের গল্পে নির্মিত এই সিনেমা আগামী বছর মুক্তি পাবে।

সিনেমাটি এরইমধ্যে সেন্সর থেকে কোনো দৃশ্য নিয়ে আপত্তি ছাড়াই ছাড়পত্র পেয়েছে। সেইসঙ্গ সেন্সর বোর্ডের সদস্যদের প্রশংসাও কুড়িয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক এস এ হক অলিক। তিনি জানান, ছবিটি মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ছাড়পত্র পেয়েছে।

ছবির প্রযোজক খোরশেদ আলম খসরুকে ধন্যবাদ জানিয়ে অলিক ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আজ আনকাট সেন্সর পেল ‘গলুই’। সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যদের প্রশংসায় ভাসলো ‘গলুই’। সব শিল্পী-কলাকুশলীদের কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ প্রযোজক খোরশেদ আলম খসরু ভাইকে স্বাধীনভাবে গলুই নির্মাণ করতে দেওয়ার জন্য।

‘গলুই’ সিনেমায় শাকিব-পূজা ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, আলীরাজসহ একঝাঁক তারকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com