1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

থার্টি ফার্স্ট উপলক্ষে সাহিল তালুকদার ও অপ্সরা’র ‘থার্টি ফার্স্ট নাইট’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : থার্টি ফার্স্ট উপলক্ষে রিলিজ হয়েছে নতুন গান ‘থার্টি ফার্স্ট নাইট’। বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রযোজনা প্রতিষ্ঠান তালুকদার মাল্টিমিডিয়ার ব্যানারে গানটির ভিডিও প্রকাশ পেয়েছে। এই সময়ের সম্ভাবনাময় শিল্পী রাজ হৃদয়ের গাওয়া এই গানটির সুর ও সঙ্গীত করেছেন রাজ হৃদয় নিজে।

আহসান আলমাসের কথায় ‘থার্টি ফার্স্ট নাইট’ শিরোনামের এই গানটিতে মডেল হয়েছেন মডেল সাহিল তালুকদার ও উঠতি মডেল অভিনেত্রী অপ্সরা। গানটি পরিচালনা করেছেন এম এইচ মুন্না। কোরিওগ্রাফিতে ছিলেন আসিফ আহমেদ।

রাজ হৃদয় বলেন, গানটির কথা, সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শিল্পী হিসাবে আমি ভীষণ সন্তুষ্ট। খুব আশাবাদী গানটি নিয়ে।

‘থার্টি ফার্স্ট নাইট’ নিয়ে মডেল সাহিল তালুকদার বলেন, এই গানের মিউজিক ভিডিওতে কাজ করার অভিজ্ঞতা আমার খুবই ভালো। আমি সবসময়ই আমার প্রতিটি মিউজিক ভিডিওতে কিছু একটা এক্সক্লুসিভ রাখার চেষ্টা করি। সহজে বলতে গেলে বলা যায়, আমার মিউজিক ভিডিওগুলো গতানুগতিক নয়, কিছুটা হলেও ব্যতিক্রম হয়। তালুকদার মাল্টিমিডিয়া ব্যানার থেকে মিউজিক ভিডিওটি রিলিজ হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com