1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলাপাড়ায় সততা সংঘ ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত সমাবেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কালাপাড়ায় সততা সংঘের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী’র আয়োজনে নীলগঞ্জ ইউনিয়নের পাখীমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিশনার (তদন্ত) দুর্নীতি দমন কমিশন এ এফ এম আমিনুল ইসলাম।

কলাপাড়া প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এ্যাড. নাথুরাম ভৌমিক, দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু, সততা সংঘের সদস্য ইতি মৃধা ও অর্পা বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এ এফ এম আমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্যে যদি সততার চর্চা থাকে তাহলে দেশ পরিচালনার জন্য তারা যখন দায়িত্ব গ্রহণ করবে তখন তারা সততা থেকে এক চুলও বিচ্যুতি হবে না।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com