1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

গুরুর সঙ্গে প্রেমের গুঞ্জন উসকে দিলেন নোরা

  • আপডেট টাইম :: রবিবার, ২ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : জনপ্রিয় নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফাতেহি। বেশ কিছুদিন ধরে পাঞ্জাবি গায়ক গুরু রান্ধওয়ার সঙ্গে তার প্রেমের গুঞ্জন উড়ছে।

এদিকে নতুন বছরেই তাদের প্রেমের গুঞ্জন উসকে দিলেন নোরা। গুরুর সঙ্গে তার ‘ড্যান্স মেরি রানি’ গানটি সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে। এর প্রচারের অংশ হিসেবে ‘দ্য কপিল শর্মা শো’-এ হাজির হয়েছিলেন তারা। এই সময় গুরুর গালে চুমু খেয়ে প্রেমের গুঞ্জন উসকে দিয়েছেন নোরা।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ‘দ্য কপিল শর্মা শো’-এর একটি প্রোমো প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, শুরু রান্ধওয়ার নাচ নিয়ে কটাক্ষ করেন নোরা। পরবর্তী সময়ে গায়ক গুরু এটি নিয়ে আপত্তি জানালে তার কাছে গিয়ে গালে চুমু খান ‘দিলবার’ গানখ্যাত এই নৃত্যশিল্পী।

ভিডিও প্রকাশের পর থেকেই এটি নিয়ে চর্চা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন— ধীরে ধীরে গুরু ও নোরার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে। খুব শিগগির তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে অনবেন বলেও ধারণা করছেন কেউ কেউ।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নোরা ফাতেহি। তার শারীরিক অবস্থাও ভালো না। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে নোরা লিখেছেন, ‘আমি ভালো নেই। এই মুহূর্তে কোভিডের সঙ্গে যুদ্ধ করছি। করোনা আমাকে কাবু করে দিয়েছে। চিকিৎসকরা দেখছেন, বিছানা ছেড়ে উঠতেই কষ্ট হচ্ছে। করোনা খুব দ্রুত ছড়াচ্ছে। ব্যক্তিভেদে এর প্রভাব ভিন্ন। আমার ওপর এর প্রভাব মারাত্মক। দয়া করে সবাই সাবধানে থাকবেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com