1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

প্রথম আইটেম গান দিয়েই সামান্থার বিশ্বরেকর্ড

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারে দুর্দান্ত সময় পার করছেন দক্ষিণের তারকা অভিনেত্রী সামান্থা রুথপ্রভু। একের পর এক কাজ দিয়ে বাজিমাত করছেন ৩৪ বছর বয়সী এই তারকা। সিনেমা, ওয়েব কনটেন্টের পাশাপাশি এবার আইটেম গার্ল হয়েও মাতিয়েছেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের সিনেমা ‘পুষ্পা’। এ ছবিতে ‘ও আন্তাভা’ শিরোনামের আইটেম গানে কোমর দুলিয়েছেন সামান্থা। গত ১৮ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ পেয়েছে গানটি।

প্রকাশের পর থেকেই এটি ঝড় তুলেছে দুনিয়াজুড়ে। ফলে সামান্থা অভিনীত আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার ওপর ঠাঁই করে নিয়েছে! বিস্ময় করা তথ্যই বটে।

গত ২৬ ডিসেম্বর ইউটিউব তাদের ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে ‘বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিও’র তালিকা প্রকাশ করেছে, যা শ্রোতাদর্শকের মতামতের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। সে তালিকায় শীর্ষে রয়েছে ‘ও আন্তাভা’।

সামান্থার এই লিরিক্যাল ভিডিওটি ইউটিউবে এখন পর্যন্ত দেখা হয়েছে ৪ কোটিরও বেশিবার।

তামিল, তেলেগু ভাষার পাশাপাশি হিন্দিতেও প্রকাশ পেয়েছে ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানটি। হিন্দি সংস্করণটিতে কণ্ঠ দিয়েছেন কণিকা কাপুর। লিখেছেন রাকীব আলম।

গানটিতে সুর করেছেন দেবী শ্রী প্রসাদ। তেলেগু ভাষার সংস্করণটি এ তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com