1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

দ্বিতীয়বার করোনা আক্রান্ত পার্নো মিত্র

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : টালিউডে আবারও করোনার থাবা। দ্বিতীয়বার করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী পার্নো মিত্র। জানা গেছে, এক বছরে দু’বার করোনা আক্রান্ত হলেন তিনি। ইনস্টাগ্রামে পর্নো মিত্র নিজেই দুঃসংবাদটি জানিয়েছেন। টিকার দুটি ডোজ নেওয়ার পরও করোনা আক্রান্ত হলেন তিনি।

ইনস্টাগ্রামে এই অভিনেত্রী লিখেছেন, একটা গুরুত্বপূর্ণ আপডেট সবাইকে দিতে চাই। আমি করোনা আক্রান্ত। মৃদু উপসর্গ। আমি নিভৃতবাসে। গত তিনদিনে আমার সংস্পর্শে যারা এসেছেন তারা দয়া করে কোয়ারেন্টাইনে থাকবেন। প্রয়োজনে পরীক্ষা করে নিন। সাবধানে থাকুন। মাস্ক পরুন।

সংবাদ প্রতিদিন জানিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছেন পার্নো মিত্র। বরাহনগর (উত্তর) কেন্দ্র থেকে ভোটেও লড়েছিলেন তিনি। সেসময় নির্বাচনী প্রচারের স্বার্থে ঘোরাফেরা করতেও দেখা গেছে এই টলিউড অভিনেত্রীকে। এর মধ্যেই গত বছরের এপ্রিল মাসে করোনা আক্রান্ত হন পার্নো মিত্র। কয়েকদিন পর সুস্থও হয়ে যান। টিকার দুটি ডোজও নিয়েছেন তিনি। তা সত্ত্বেও আবারও করোনায় আক্রান্ত হলেন।

এদিকে নতুন বছরের প্রথমদিনই করোনা আক্রান্তের কথা জানান পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই করোনা আক্রান্তের কথা জানান তারা। ঠিক পরের দিনই আক্রান্ত হলেন পার্নো মিত্র।

এর আগে ৩১ ডিসেম্বর অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর বোন চিত্রাঙ্গদার করোনা আক্রান্তের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান শতরূপা সান্যাল। করোনার কারণে চিত্রাঙ্গদার বিয়েও আপাতত স্থগিত রাখা হয়েছে।

শুধু টলিউড নয়, বলিউডের একাধিক তারকাও করোনা আক্রান্ত হয়েছেন। এখনো আইসোলেশনে রয়েছেন অর্জুন কাপুর এবং নোরা ফাতেহি। করোনা আক্রান্ত হয়েছিলেন করিনা কাপুর, অমৃতা অরোরাও। গত শনিবার ম্রুণাল ঠাকুরের করোনা আক্রান্ত হওয়ার খবরও মিলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com