1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৭ আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’ ব্যবহার, মিলবে যেসব সুবিধা

পার্নোকে ছাড়াই শুরু হলো ‘বিলডাকিনী’

  • আপডেট টাইম :: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। ‘ডুব’র পর আবারও বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সেই সিনেমার শুটিং করতে ঢাকায় আসার কথা ছিল তার ৩ জানুয়ারি।

কিন্তু ভিসা জটিলতায় এখন আসতে পারেননি পার্নো মিত্র। তাকে ছাড়াই এদিকে শুরু হয়েছে ‘বিলডাকিনী’র শুটিং। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত গ্রাম পতিসরে এর ক্যামেরা চালু হয়েছে।

তার ঢাকায় আসতে না পারার বিষয়টি নিয়ে ছবিটির পরিচালক ফজলুল কবীর তুহিন বলেন, ‘আমার ‘বিলডাকিনী’ সিনেমাটি কাজ শুরু হয়েছে। ৩ জানুয়ারি থেকেই আমরা শুটিং করছি। অভিনেত্রী পার্নো মিত্র বাংলাদেশে আসার কথা থাকলেও ভিসা জটিলতা দেখা দিয়েছে। কারণ ভারতে করোনা আবার বেড়েছে।

কিন্তু আজ সন্ধ্যায় মধ্যে সব জানা যাবে তিনি আসতে পারবেন কি পারবেন না।

‘বিলডাকিনী’ সিনেমায় পার্নো মিত্রের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা মোশাররফ করিম।

কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী অবলম্বনে তৈরি করা হয়েছে এ সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০২০ অর্থবছরে অনুদান পাওয়া ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। ছবিটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকবে ডাটা সলিউশন।

এদিকে পরিচালক ফজলুল কবীর তুহিন এর আগে ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘গাঙকুমারী’ সিনেমা শুটিং শেষ করেছেন। এতে অভিনয় করেন তারিক আনাম খান, মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com