1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৭ আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’ ব্যবহার, মিলবে যেসব সুবিধা

সিদ্ধার্থ আমাকে অনেক কিছু শিখিয়েছে: শেহনাজ গিল

  • আপডেট টাইম :: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : পাঞ্জাবের মেয়ে শেহনাজ গিল। সালমান খানের শো ‘বিগ বস ১৩’- তে অংশগ্রহণের মধ্য দিয়ে পরিচিতি লাভ করেন তিনি। সেই শো তে গিল এবং প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুকলার রসায়ন পছন্দ করেছিলেন সবাই। এ জুটি হয়ে উঠেছিলো জনপ্রিয়।

একসঙ্গে ভুলা দুঙ্গা, সোনা সোনা গানের মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাদের।

গুজব ছিল প্রেমের সম্পর্কে ছিলেন তারা দুজন। এটাও জানা যায় বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। গত বছরের সেপ্টেম্বরের ২ তারিখ হার্ট অ্যাটাকে মারা যান সিদ্ধার্থ। তার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েন শেহনাজ।

সম্প্রতি ‘পাঞ্জাব দি ক্যাটরিনা’খ্যাত শেহনাজ গিল তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তিনি প্রয়াত প্রেমিক সিদ্ধার্থ শুকলাতেক নিয়ে অনেক কথা বলেন।

ভিডিওটিতে শেহনাজকে আধ্যাত্মিক শিক্ষক বি.কে শিবানীর সাথে কথা বলতে দেখা যায়। তিনি বিকে শিবানীকে বলেন, ‘আমি প্রায়ই সিদ্ধার্থকে বলতাম আমি সিস্টার শিবানীর সাথে কথা বলতে চাই। আমি সত্যিই তাকে পছন্দ করি। সিদ্ধার্থ সর্বদা বলতেন ‘হ্যাঁ, অবশ্যই। একদিন তোমার শিবানীর সাথে কথা হবে। এটি ঘটবে। তুমি শান্ত থাকো।’ দেখুন এমনটি ঘটেছে। আমি আপনার সাথে কথা বলছি।

আমার সর্বদা উদ্দেশ্য ছিল কোনোভাবে আপনার কাছে পৌঁছানো। তাই আমরা সংযুক্ত হতে পেরেছি।’

সিদ্ধার্থ সম্পর্কে শেহনাজ আরও বলেন, ‘আমি প্রায়ই ভাবি কীভাবে সিদ্ধার্থ আমাকে এত জ্ঞান দিয়েছে। আমি আগে মানুষকে বিশ্লেষণ করতে পারতাম না। আমি সবাইকে খুব সহজেই বিশ্বাস করতাম। আমি তখন সত্যিই খুব ইনোসেন্ট ছিলাম। কিন্তু সে আমাকে জীবনে অনেক কিছু শিখিয়েছিল। ঈশ্বর আমাকে সিদ্ধার্থের সঙ্গে দেখা করিয়েছেন। আমাদেরকে বন্ধু হিসেবে একসঙ্গে রেখেছিলেন। যেন সে আমাকে জীবনে কিছু শেখাতে পারেন।

এই দুই বছরে আমি অনেক কিছু শিখেছি। সে আমাকে অনেক কিছু শিখিয়েছে। সে আমাকে তোমার মত মানুষের সঙ্গে দেখা করিয়েছে। সবকিছু শক্তভাবে সামলানো শিখিয়েছে। আমি এখন অনেক শক্তিশালী।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com