1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৭ আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’ ব্যবহার, মিলবে যেসব সুবিধা

না ফেরার দেশে কোরিয়ান অভিনেত্রী কিম মি সু

  • আপডেট টাইম :: বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : না ফেরার দেশে কোরিয়ান অভিনেত্রী কিম মি সু। তার বয়স হয়েছিলেন ৩১। কোরিয়ান ড্রামা ‘স্নোড্রপ’-এ অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন কিম মি সু। বুধবার (৫ জানুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।

এই অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার এজেন্সি ল্যান্ডস্কেপ এন্টারটেইনমেন্ট। তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে এই দুঃখের সংবাদটি জানাচ্ছি। কিম মি সু ৫ জানুয়ারি মৃত্যুবরণ করেছেন। এই আকস্মিক দুঃখের সংবাদে তার পরিবার অত্যন্ত ব্যথিত।’

কিম মি সুর মৃত্যু নিয়ে কোনো প্রকার গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আন্তরিকভাবে কোনো প্রকার গুঞ্জন না ছড়ানোর অনুরোধ করছি। কারণ মৃতের পরিবার যারা এখনো শোকাহত, তারা যেন শোক সামলানোর সুযোগ পান। পরিবারের অনুরোধে শেষকৃত্য খুব গোপনীয়ভাবে হবে। দয়াকরে কিম মি সুর আত্মার শান্তি কামনা করুন। আমরা তার পরিবারের প্রতি শোক জ্ঞাপন করছি।’

‘স্নোড্রপ’ ড্রামা সিরিজে ইয়ো জাং মিন চরিত্রে অভিনয় করেন কিম মি সু। সিরিজটি এখনো সম্প্রচার হচ্ছে। এটি ছাড়াও বহুল আলোচিত ‘হেলবাউন্ড’, ‘হাই বাই মামা’, ‘দ্য স্কুল নার্স ফাইলস’, ‘ইউমিস সেলস’ ড্রামা সিরিজে অভিনয় করেছেন কিম মি সু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com