1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৭ আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’ ব্যবহার, মিলবে যেসব সুবিধা

মুক্তি পাচ্ছে সিয়াম-পূজা জুটির ‘শান’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : ‘পোড়ামন-২’ দিয়ে যাত্রা করেন সিয়াম-পূজা। এরপর মুক্তি পায় ‘দহন’। এরপর পেরিয়ে গেছে তিন বছর। এর মধ্যে এই জুটির কোনো সিনেমা মুক্তি পায়নি। দীর্ঘ বিরতির পর প্রেক্ষাগৃহে দেখা যাবে এই জুটিকে।

আগামী ৭ জানুয়ারি সিয়াম-পূজার ‘শান’ মুক্তি পেতে যাচ্ছে। এ উপলক্ষে মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক এম রাহিম, সিয়াম আহমেদ, পূজা চেরি, খল-অভিনেতা মিশা সওদাগর এবং প্রযোজক ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

আরও উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন, অভিনেতা নাদের চৌধুরী ও প্রধান ডিওপি শাহীনসহ ছবিটির অন্যান্য কলাকুশলীরা। সংবাদ সম্মেলনে সিয়াম-পূজা সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন।

এই সিনেমা প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘গত ১৫ বছরে এমন সিনেমা নেই যেটা চলার কথা কিন্তু চলেনি। আপনারা দেখাতে পারবেন না- ভালো গল্প ছিল, ডিরেকশন ছিল, অভিনয় ছিল কিন্তু চলেনি। ‘শান’ হচ্ছে সেই সিনেমা, যার সবকিছু আছে।’

সিয়াম-পূজা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন হাসান ইমাম, অরুণা বিশ্বাস, চম্পা, মুরাদ পারভেজ, ডন ও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তাসকিন রহমান।

‘শান’র গল্প লিখেছেন আজাদ খান; চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম-উদ-দৌলা। ফিল্মম্যানের প্রডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com