1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

এবার মিমি করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে করোনায় আক্রান্তের তালিকা সময়ের সঙ্গে দীর্ঘ হচ্ছে। এবার এ ভাইরাসে আক্রান্ত হলেন তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।

বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এক টুইটে মিমি চক্রবর্তী লিখেন—‘আমি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলাম। রেজাল্ট পজিটিভ এসেছে। যদিও গত কয়েক দিন আমি বাড়ির বাইরে বের হইনি। কোনো সভা-সমাবেশে যাইনি। বাইরের কারোর সংস্পর্শেও আসিনি।’

বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন মিমি। চিকিৎসকের পরামর্শ মতে চলছেন তিনি। পাশাপাশি এই সাংসদ চিন্তিত জনসাধারণের স্বাস্থ্য নিয়ে। সবার উদ্দেশ্যে তার সতর্কবাণী—করোনা সংকট ভয়াবহ রূপে ফিরে এসেছে। নতুন ভাইরাসটি অতি দ্রুত ছড়াচ্ছে। তাই প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাবেন না। ভিড় থেকে দূরে থাকুন। মুখ থেকে কেউ মাস্ক সরাবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখুন। হাত পরিষ্কারের জন্য সঙ্গে স্যানিটাইজার রাখুন।

গত ৪ জানুয়ারি রাতে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। গতকাল সকালে অভিনেতা রুদ্রনীল ঘোষ, পরমব্রত চ্যাটার্জির করোনা রিপোর্ট পজিটিভ আসে। এদিন বিকালে দেব-রুক্মিনি জানান তারাও করোনায় আক্রান্ত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com