1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৭ আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’ ব্যবহার, মিলবে যেসব সুবিধা

নতুন সিনেমায় মিষ্টি জান্নাত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : ঢালিউডে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ‘ফুলজান’ নামে নতুন একটি সিনেমায় বুধবার (৫ জানুয়ারি) চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটি নির্মাণ করবেন আমিনুল ইসলাম বাচ্চু। এটি দিয়ে বেশ লম্বা বিরতির পর সিনেমায় যুক্ত হলেন মিষ্টি জান্নাত।

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ছবিটি প্রসঙ্গে বলেন, “নতুন বছর নতুন সিনেমার মাধ্যম কাজ শুরু করতে যাচ্ছি। ‘ফুলজান’ সিনেমাটিতে আমাকে নাম ভূমিকায় দেখা যাবে। এর আগে ‘চিনি বিবি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলাম। এই সিনেমার গল্পটি চমৎকার। আশা করছি, ভালো কিছু পাবেন দর্শক।”

মিষ্টি জান্নাত আরও বলেন, ‘সিনেমাটি অস্কার, কান চলচ্চিত্র উৎসব ও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাবে। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি দেয়া হবে।’

জানা গেছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এ সিনেমার শুটিং শুরু হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর বেশকিছু সিনেমায় তাকে দেখা গেছে। ২০১৯ সালের এপ্রিল মাসে মিষ্টি জান্নাতের শেষ সিনেমা ‘তুই আমার রানী’ মুক্তি পায়। এছাড়া মিষ্টি জান্নাত অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়।

বর্তমানে তিনি যুক্ত আছেন স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সংস্থার সাথে। তার নিজস্ব ও ব্যক্তিগত জান্নাত সমাজ কল্যাণ সংস্থা ও বিয়িং হিউম্যান ডক্টরস গ্রুপ’র মাধ্যমে গরিব ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহযোগিতা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন পেশায় চিকিৎসক এ নায়িকা। এছাড়া তার একটি প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com